বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন সকালে বৃষ্টি হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকালে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি থাকতে পারে। উত্তরাঞ্চলের দিকে কম হলেও ঢাকাসহ মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলসহ আশেপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। এদিকে বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে পর ঢাকায় শুরু হওয়া বৃষ্টি চলবে থেমে থেমে সন্ধ্যা নাগাদ।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, ঈদের দিন সকালে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। তবে উত্তরাঞ্চলে কিছুটা কম হবে। ঢাকাসহ নিচের দিকের এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। এই আবহাওয়া থাকতে পারে দুপুর পর্যন্ত। তিনি জানান, সারাদেশের নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ৫৮ মিলিমিটার। এছাড়া হাতিয়াতে ২২, কুতুবদিয়ায় ১৩, নেত্রকোনায় ২১, সন্দ্বীপে ৩৬, চট্টগ্রামে ২৩, শ্রীমঙ্গলে ১১, দিনাজপুরে ১২, রংপুরে ৩, ফেনীতে ৬, সীতাকুণ্ডে ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে রাজশাহী, খুলনা ও বরিশালে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।

এদিকে বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে শুধু ঢাকায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে আজ ৩০ দশমিক ৪, চট্টগ্রামে ৩২, সিলেটে আজ ২৮ দশমিক ৫, রাজশাহীতে ৩২ দশমিক ৪, রংপুরে ২৮, খুলনায় ৩৪ এবং বরিশালেও ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা