,

টেস্ট র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়ালো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সদ্য প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাঁচ পয়েন্ট হারালো বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার ও শ্রীলঙ্কার মাটিতে সিরিজ হারের পর এই অবনমন হয়েছে টাইগারদের সাদা পোশাকের ক্রিকেটে। তবে যথারীতি তালিকার শীর্ষে রয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড।

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ভারত। মূলত ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সাফল্য বিরাট কোহলিদের এগিয়ে রেখেছে। তাদের থেকে মাত্র এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে নিউজিল্যান্ড।

এদিকে, অস্ট্রেলিয়াকে টপকে তিনে উঠে এসেছে ইংল্যান্ড। বাংলাদেশের মতো মূল্যবান ৫ পয়েন্ট হারিয়ে চতুর্থস্থানে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১০৯। ৩ পয়েন্ট পাওয়ায় ইংল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয়স্থানে।

নিজেদের পঞ্চম অবস্থান ধরে রেখেছে পাকিস্তান, ৯৪ পয়েন্ট বাবর আজমের দলের। তবে র‌্যাঙ্কিংয়ে বড় লাফটা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৪ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে উঠে গেছে ৬ নম্বরে। অন্যদিকে ৯ পয়েন্ট খুঁইয়ে ৮০ নিয়ে এখন সাতে দক্ষিণ আফ্রিকা এবং ৭৮ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো জয় না পাওয়া বাংলাদেশ হারিয়েছে ৫টি পয়েন্ট। তারা এখন ৪৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে নয় নম্বরে। আর সবশেষ সিরিজে পাকিস্তানের সঙ্গে হোয়াইটওয়াশ হলেও ৮ পয়েন্ট যোগ হয়েছে জিম্বাবুয়ের ঝুলিতে, ৩৫ পয়েন্ট নিয়ে দশে তারা। পরিমাণ মতো টেস্ট না খেলায় তালিকায় জায়গা পায়নি আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের