,

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন

news-image

নিজস্ব প্রতিবেদন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৭ টায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এদিকে আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু ওয়ালাইকুম। একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে ঈদ উল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমার একটি অনুরোধ, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন। এমনকি যারা টিকা দিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য