,

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা হয়নি অনেক অভিজ্ঞ ও নিয়মিত মুখের। প্রায় নবীন এক দল নিয়েই বাংলাদেশে আসবে লঙ্কানরা।

নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারাত্নেকে সরিয়ে এবারের বাংলাদেশ সফরে নেতৃত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকে। তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে কুশল মেন্ডিসকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করে শ্রীলঙ্কা।

করুনারাত্নে ছাড়াও বাংলাদেশ সফরে না আসাদের মধ্যে রয়েছেন- অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমালরা। এছাড়া ফিটনেস না থাকায় বাদ পড়েছেন ওপেনার আভিশকা ফার্নান্দো।

সূচি অনুযায়ী ১৬ মে দেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকায় এসে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে ১৯ মে থেকে অনুশীলন শুরু করবে লঙ্কানরা। সিরিজের মূল লড়াই শুরু হবে ২৩ মে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত ২৫ ও ২৮ মে।

শ্রীলঙ্কার স্কোয়াড:

কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শিরান ফার্নান্দো।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা