,

৫ মামলায় ১৫ দিনের রিমান্ডে মামুনুল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা ধর্ষণসহ মহাসড়কে সহিংসতার ৫ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের ৩ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান জানান, সোনারগাঁ থানায় ধর্ষণসহ হেফাজতের হরতালে সহিংসতার ঘটনার পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে ভার্চুয়ালি আদালতে যুক্ত করা হয়।

আদালত সূত্র জানায়, হরতালে সহিংসতায় সিদ্ধিরগঞ্জে দুই মামলা, সোনারগাঁ থানায় ধর্ষণসহ ভাঙচুর মামলায় মামুনুল হককে ৭ দিন করে ৩৮ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বুধবার রিমান্ড শুনানি করে পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য