,

ফিলিস্তিনদের ওপর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গনে সহিংসতা ও অধিকৃত পশ্চিম তীর এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার বিকেলে এক বিবৃতি দিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, গত কয়েকদিন ধরে মুসল্লীদের ওপর হামলার পর আল-আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, যা মানবাধিকার, মানবিক মানদণ্ড এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

রওশন এরশাদ আরও বলেন, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার থাকলেও উপাসনার সময় রাষ্ট্রীয় কোনো বাহিনীর এভাবে হামলার নজির কেবল ইসরায়েলই সম্ভব। ইসরায়েলের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ভূমিকা নিতে হবে।

এমন হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধভাবে জোড়ালো প্রতিবাদের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য