,

মামুনুল হকসহ ১৪ হেফাজত নেতা কাশিমপুর কারাগারে

news-image

গাজীপুর প্রতিনিধি : হেফাজত ইসলামের নেতা মামুনুল হক ও কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজত নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার রাতে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল জানান, দেশের আলোচিত ঘটনায় গ্রেপ্তার হয় হেফাজত ইসলামের নেতা মামুনুল হকসহ অনেকেই। পরে তাদেরকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য ও কথা বলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়। পরে এ ঘটনায় গাজীপুরে মামলা দায়ের করা হলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। এরপর তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ছিলেন। রিমান্ডের কারণে তাকে ঢাকার নেওয়া হয়‌। সেখান থেকে তাকে কেরানীগঞ্জ কারাগারে রাখা হয়েছিল। পরে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের