,

ফেরি থেকে নামতে গিয়ে পায়ের নিচে পড়ে ৫ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের বাংলাবাজারে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক। আজ বুধবার দুপুরে আলাদা আলাদা ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান সাংবাদিকদের জানান, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে দুপুর দুইটার দিকে পদদলিত হয়ে চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে রো রো ফেরি শাহ পরানে পায়ের নিচে পড়ে একজনের মৃত্যু হয়।

পুলিশ ও ঘাট সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে রো রো ফেরি শাহ পরান শিমুলিয়া ফেরি ঘাট থেকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে রওনা হয়ে বাংলাবাজার পৌঁছায় দুপুর ১২টায়। ফেরিটি বাংলাবাজার ঘাটের ৩নং পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে নামতে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। এ সময় পায়ের নিচে পড়ে আনচুর মাদবর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়।

আনচুরের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কলিকাপ্রসাদ এলাকায়। তার বাবার নাম গিয়াস উদ্দিন মাদবর। আচনুর তার পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য