,

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কি.মি. যানজট

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকায় থেমে থেমে চলাচল করছে গাড়ি।

বুধবার সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের করটিয়া, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা, সল্লা, হাতিয়া এলাকায় যানবাহনের সঙ্গে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে। পুলিশের চেকপোস্ট থাকায় খালি কোনো যানবাহন দেখলেই যাত্রীরা তাতেই উঠে বসছেন। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। ঘরমুখো এসব মানুষদের গুনতে হচ্ছে চার থেকে পাঁচগুণ বেশি ভাড়া।

এদিকে, চন্দ্রা, গোড়াই, মির্জাপুর ও দেওহাটা এলাকায় যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে। যার অধিকাংশই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার লোক।

জনি, রিপন, সালামসহ কয়েক যাত্রী জানান, গার্মেন্টস ছুটি হয়েছে। যত কষ্টই হোক আর ভাড়া যতই লাগুক বাড়িতে যেতেই হবে। কারণ পরিবার-পরিজন নিয়ে ঈদ করার আনন্দই আলাদা।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে গাড়ি টানতে না পারায় টাঙ্গাইলের অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য