,

হোঁচট খেল বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : ফের প্রতিপক্ষের মাঠে হোঁচট খেল বার্সেলোনা। দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-৩ ড্রয়ে পয়েন্ট খুইয়ে এসেছে কাতালানরা।

যে কারণে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে আর শীর্ষে ওঠা হলো না তাদের। এমন খেলায় হতাশ হতেই পারেন বার্সা সমর্থকরা।

বার্সেলোনার বিপক্ষে মঙ্গলবার রাতে মাঠে নামার আগে সর্বশেষ ৫ ম্যাচে জয়হীন থেকেছে পাকো লোপেজের দল লেভেন্তে। আর এমন অফফর্মে থাকা দলের বিপক্ষে জিততে পারল না বার্সা!

যদিও ম্যাচের প্রথমার্ধে বেশ ছন্দে ছিলেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। জর্দি আলবা, উসমান দেম্বেলে আর প্রেসিকে নিয়ে লেভেন্তার রক্ষণভাগের ঘাম ছুটিয়েছেন।

২৬তম মিনিটে সফল হন মেসি। বাঁ দিক থেকে জর্দি আলবার ক্রস লেভান্তের রাইট ব্যাক হোর্হে মিরামনের গায়ে লেগে আছড়ে পড়ে লিওলেন মেসির সামনে। কালক্ষেপণ না করে বাঁ পায়ের ভলিতে লেভান্তের জাল কাঁপান মেসি।

৩৪তম মিনিটে দেম্বেলের সঙ্গে দারুণ বোঝাপড়া করে দুর্দান্ত এক গোল করেন পেদ্রি। ফরাসি ফরোয়ার্ডের ক্রস গোলমুখের একেবারে সামনে পেয়ে যান পেদ্রি। লেভান্তের গোলরক্ষকও কিছুটা বেরিয়ে এসেছিলেন। এই সুযোগে পেদ্রি বল ফাঁকা জালে জড়িয়ে দেন।

২-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে এমন দাপুটে খেলা যেন দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভুলতে বসে বার্সা। দ্বিতীয়ার্ধে নেমেই দুই মিনিটের মধ্যে সমতায় ফেরে লেভেন্তে। মুহূর্তেই খেলার চিত্র পাল্টে দেয় তারা।

৫৭তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে হেডে ব্যবধান কমান স্প্যানিশ মিডফিল্ডার মেলেরো। ৫৯তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে স্কোরলাইন ২-২ করেন আরেক স্প্যানিয়ার্ড মোরালেস।

অবশ্য এই সমতা বেশিক্ষণ টিকে রাখতে পারেনি লেভেন্তে। ৬৪ মিনিটের মাথায় ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে বুলেট গতির শটে জাল কাঁপান দেম্বেলে। ৩-২ এ এগিয়ে যায় বার্সা।

কিন্তু ৮৩তম মিনিটেই বার্সাসমর্থকদের হতভম্ব করে দেন বদলি হিসেবে নামা সের্হিও লিওন। ৭৫ মিনিটে স্ট্রাইকার রজারকে তুলে নিয়ে লিওনকে নামান লেভান্তে কোচ লোপেজ।

আর সেই বদলি খেলোয়াড়েই পা কাটল বার্সেলোনার। ৮৩ মিনিটে লেফট ব্যাক তোনোর পাস থেকে বল নিয়ে দারুণ ফ্লিকে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান লেওন। বার্সাকে হতাশ করে স্কোরলাইন ৩-৩ করেন।

এরপর রেফারির শেষ বাঁশি পর্যন্ত আর কোনো গোল দিতে পারেনি দুই দলের কেউ। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সাকে।

লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল বার্সেলোনা। মূল্যবান দুটি পয়েন্ট হারিয়ে আপাতত লিগ টেবিলে দুইয়ে ফিরেছে বার্সেলোনা। ৩৬ ম্যাচে রোনাল্ড কোম্যানের দলের পয়েন্ট ৭৬। পূর্ণ পয়েন্ট না পেয়ে শীর্ষে ওঠা হলো না কাতালানদের।

একটি করে ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে দিয়েগো সিমেওনের আতলেতিকো মাদ্রিদ এবং ৭৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিনেদিন জিদানের রিয়াল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের