,

রেকর্ড ভেঙে ভারতে করোনায় মৃত্যু ৪২০৫

news-image

অনলাইন ডেস্ক : দিন যত যাচ্ছে, ভারতে চিতার সংখ্যা বাড়ছে, চিতার উপর ফের চিতা জ্বালিয়ে পোড়ানো হচ্ছে মৃতদের। করোনাভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যু নাকাল করে দিয়েছে দেশটিকে। প্রতিদিন হাজার হাজার মানুষের লাশ পোড়াতে পোড়াতে ক্লান্ত হয়ে পড়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। এমন অনেক লাশ পড়ে আছে যে লাশের কোনো ওয়ারিশও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই তালিকায় যুক্ত হলো আরও ৪২০৫ লাশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ২০৫ জনের। যা এ যাবৎকালের রেকর্ড প্রাণহানি। আজ বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি। অন্যদিকে দৈনিক সংক্রমণের সংখ্যাও ফের বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন লাখের কাছাকাছি।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ১৯ হাজার বেশি। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জন।

গত শনিবার ও রোববার করোনায় ভারতে দৈনিক মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছিল। তবে সোমবার ও মঙ্গলবার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও বুধবার ফের চার হাজার ছাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য