,

বৃষ্টির মধ্যেই শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে বৃষ্টির মধ্যেই ঈদে ঘরমুখো মানুষের সমাগম অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ মে) সন্ধ্যার পর থেকে কয়েক দফায় বৃষ্টি হলেও মানুষকে ঘাট এলাকায় জড়ো হতে দেখা যায়।

ঘাটে আগত কয়েকজন যাত্রী জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে সবগুলো ফেরি চলাচল করছে এই খবর পেয়ে তারা ঘাট এলাকায় এসেছেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে ফিরছেন তারা। তবে ঘাটে আসতে অধিকাংশেরই দীর্ঘপথ পায়ে হেঁটে এবং বিকল্প ব্যবস্থায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে আসতে হয়েছে।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, দুপুরবেলা ঘাট একবারে ফাঁকা ছিল। যানবাহন স্বল্পতায় ফেরিগুলো ছাড়তে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। তবে বিকেলে সেই দৃশ্য পাল্টে যায়। ঘাটে ঘরমুখো মানুষের স্রোত বাড়তে থাকে, যা এখনও অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ঘাটে আসছেন হাজার হাজার মানুষ। বহরে থাকা সবগুলো ফেরি চলাচল করছে এবং প্রতিটি ফেরিতে বিপুল পরিমাণ যাত্রী পারাপার হচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল আহমদে জাগো নিউজকে জানান, ঘাটে বর্তমানে ৩০টি ছোট গাড়ি ও ৭০টি বড় গাড়ি অবস্থান করছে। এছাড়া ফেরিতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য