,

প্রায় ৫-৬ দিন একটি ঘরে বন্ধ করে রাখা হয়ছিল আমাদের : মুস্তাফিজ

news-image

নিউজ ডেস্ক : মাঝপথে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইনে রয়েছেন তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তবে আইপিএল চলাকালে যে জৈব বলয়ে থাকতে হয়েছে, তা একদমই সুখকর নয় বলে জানিয়েছেন এই কাটার মাস্টার।

এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘এই পুরো প্রক্রিয়াটাই খুব ক্লান্তিকর এবং দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে। হোটেল থেকে মাঠ আবার মাঠ থেকে হোটেল, একই ভাবে আর কত দিন আপনি থাকতে পারবেন? আন্তর্জাতিক ক্রিকেট হোক কী আইপিএল, পরিস্থিতি সব জায়গায় একই রকম।

‘ভারতে আমরা জৈব বলয়ে ছিলাম এবং কোন দলের এক সদস্য করোনা পজিটিভ হওয়ায় আমাদের প্রায় পাঁচ-ছ’দিন একই ঘরে কার্যত বন্ধ করে রাখা হয়। এখানে বিশেষ বিমানে এসেও সেই নিভৃতবাসে থাকতে হচ্ছে। আর চাইলেও এই বিষয়ে আমাদের কিছুই করার নেই’ বলেও উল্লেখ করেন মুস্তাফিজ।

উল্লেখ্য, জৈব বলয়ে ক্লান্তির কারণে আইপিএল শুরুর আগেই নাম প্রত্যাহার করে নেন মিচেল মার্শ, জোস হ্যাজেলউড প্রমুখ। মৌসুমের মাঝে একই কারণে দেশে ফিরে যান রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজির লিয়াম লিভিংস্টোন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের