,

ভুল করে নারীকে ৬ ডোজ করোনার টিকা

news-image

অনলাইন ডেস্ক : ইতালিতে ২৩ বছর বয়সী এক নারীকে ভুল করে ছয় ডোজ ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এজিআই-এর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এই ঘটনার পর গতকাল সোমবার থেকে তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

এজিআই-এর প্রতিবেদনে আরও বলা হয়, ইনজেকশনের পর তাকে তরল জাতীয় খাবার ও প্যারাসিটামল দেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়েছে।

এক ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও নার্স ভুল করে তাকে এক শিশি ভ্যাকসিনই পুশ করেন। প্রতি শিশিতে ছয় ডোজের সমপরিমাণ ভ্যাকসিন থাকে।

এজিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের পর্যবেক্ষণে দেখা গেছে, চার ডোজের বেশি ফাইজারের ভ্যাকসিন নিলে সেটি অভারডোজ হিসেবে বিবেচিত হয়। ইতালির ওষুধ প্রশাসনকেও এ ঘটনা জানানো হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি ও ইসরাইলে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের অভারডোজের খবর জানা গেছে।

এছাড়া সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারের (এসএনইসি) এক কর্মীকে ভুল করে পাঁচ ডোজ ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। গত ১৪ জানুয়ারি ভ্যাকসিনেশন অনুশীলনের সময় সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে এই ভুলের ঘটনা ঘটে।

এরপর গত ৬ ফেব্রুয়ারি এসএনইসি জানায়, ভ্যাকসিনেশন টিমের মধ্যে সমন্বয়ের অভাবে এই ভুলের ঘটনা ঘটেছে। তারা আরও জানায়, ওই কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, এখন তিনি ভালো আছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য