বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহন বন্ধ থাকলেও তীব্র যানজট গাজীপুরে রাস্তায়

news-image

গাজীপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের জন্য হাজার হাজার মানুষ গাজীপুর ছেড়ে যাচ্ছেন। ছুটির পর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরাও এই স্রোতে যোগ দিয়েছেন। ছুটির ঘোষণা হতেই বাড়ি যেতে সবাই বাসস্ট্যান্ডের দিকে ছুটছেন। তবে দূরপাল্লার বাস না পাওয়ায় ঘরমুখী মানুষেরা ট্রাক, পিকআপসহ ছোট ছোট যানবাহনে করে গন্তব্যে যাচ্ছেন। করোনা মহামারিতে কোথাও নেই স্বাস্থ্যবিধির বালাই।

আজ মঙ্গলবার বিকেলের দিকে মাঝারি বৃষ্টিপাত শুরু হলে টঙ্গী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে চান্দনা চৌরাস্তা থেকে বোর্ডবাজার পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে রাত আটটা পর্যন্ত যানজট লেগে ছিল। এ ছাড়া বাস্তুহারা, চেরাগআলী মার্কেট, মিলগেট, স্টেশন রোড ও টঙ্গী বাজার এলাকায় তীব্র যানজট লাগে। অন্যদিকে, চান্দনা চৌরাস্তা থেকে পূর্ব দিকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত, ভোগড়া বাইপাস মোড় থেকে কড্ডা ব্রিজ পর্যন্ত এবং সালনা থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট লেগেই আছে। চান্দনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, অনেকে স্ত্রী, সন্তানসহ ঝুঁকি নিয়ে ছোট পিকআপে করে গন্তব্যের উদ্দেশে ছুটছেন।

এ সময় মালবাহী পরিবহনগুলোতে কোনো প্রকার বিধিনিষেধ না মেনে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে যাত্রী বহন করতে দেখা গেছে। পুলিশ কোনো যাত্রীবাহী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ওই পরিবহনের পেছনে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে এ ক্ষেত্রে পুলিশকে নিরুপায় দেখা গেছে। মানুষের স্রোতের কারণে গাজীপুর চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, বোর্ডবাজার, গাজীপুরা, তারগাছ, কোনাবাড়ী, কাশিমপুর, মালেকের বাড়ি, বাসন, সালনা, শ্রীপুরের মাওনা, জৈনাবাজারসহ ব্যস্ততম স্থানগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত রাস্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। রাস্তায় যানবাহন ও মানুষের চাপ বেশি হওয়ায় কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে।

গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন আহমাদ বলেন, সড়কে কোনো গণপরিবহন নেই। তবু ব্যক্তিগত যানবাহন ও ট্রাক-পিকআপের চাপ, আর হাজার হাজার মানুষ ঈদে বাড়ি যাওয়ার জন্য রাস্তায় নেমে আসায় সড়কে সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা