সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আবদুর রহিম স্মৃতি পাঠারের উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দরিদ্র ও অসহায় সাড়ে চারশ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  দুপুরে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রয়াত সাংবাদিক ও সমাজসেবী আবদুর রহিম হুমাযুন বড়াইল ইউনিয়ন পরিষদের সুদীর্ঘ সময়ের চেয়ারম্যান ছিলেন। ঈদ খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খঁান বলেন, বর্তমান সমাজে মানুষের যে মুক্তচিন্তার অভাব পরিলক্ষিত হচ্ছে, তাতে করে এই ধরণের পাঠাগার আরও বেশি প্রয়োজন। ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারের প্রয়োজনীয়তা সম্পর্কেই বুঝানো হচ্ছে। আবদুর রহিম স্মৃতি পাঠারের এই উদ্যোগটি প্রশংসনীয় উল্লেখ করে পাঠাগার আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন, নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান, আবদুর রহিম স্মৃতি পাঠাগারের সভাপতি তহুরা বেগম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা গ্রামের দরিদ্র ও অসহায় সাড়ে চারশ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান