,

দেশে প্রথমবারের মতো চললো মেট্রোরেল

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির ডিপো এলাকায় প্রদর্শনের জন্য প্রথমবারের মতো চালানো হয়েছে মেট্রোরেল। এই এলাকায় রাখা হয়েছে জাপান থেকে আনা মেট্রোরেলের ৬টি বগি।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের সামনে এই বগি দেখানো হয়।

৬টি বগির সেট নিয়ে ট্রেনটি ওয়ার্কশপ থেকে পাঁচ কিলোমিটার গতিতে প্রায় ৫০০ মিটার পাড়ি দেয়। এ ট্রেনটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত। জাপানের কাওয়াসাকি কোম্পানি ট্রেনগুলোর নির্মাতা। তাদেরই একজন চালক ট্রেনটি চালিয়ে নিয়ে আসেন।

ডিপো এলাকায় বগিগুলো উপস্থাপনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মোংলা বন্দর থেকে আসার পর গত ২৩ এপ্রিল প্রকল্প এলাকার পাশের জেটি থেকে ডিপো এলাকায় স্থানান্তর শেষ হয় বগিগুলো।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, প্রথম সেটের ছয়টি বগি রয়েছে। এগুলোর পরীক্ষামূলক চলাচল এ মাসেই শুরু হবে। আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত হচ্ছে প্রায় ২০ কিলোমিটারের মেট্রোরেল। গত ২১ এপ্রিল ছয় কোচ বিশিষ্ট প্রথম সেট নদী পথে উত্তরার দিয়াবাড়ি ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছে। ২২ এপ্রিল তিনটি বগি স্থানান্তর করা হয়। পরদিন বাকি তিন বগির স্থানান্তর হয়।

মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। এরপর এসব বগি রেলপথে চালানোর জন্য প্রস্তুত করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য