,

আখাউড়ায় ভারতফেরত নারীর করোনা শনাক্ত

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসা এক নারীর করোনা শনাক্ত হয়েছে। দেশে আসার তিনদিন পর করা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ হয়। ওই নারীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

মরজিনা নামক ওই নারীর বাড়ি বগুড়া সদর উপজেলার সুত্রাপুর গ্রামে।

মঙ্গলবার আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারী ভারতের দিল্লিতে চিকিৎসা শেষে ৭ মে দেশে ফেরেন। করোনা নেগেটিভ সনদ নিয়েই তিনি দেশে ফেরেন। করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর সোমবার রাতে তাকে জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ যুগান্তরকে জানান, কোয়ারেন্টিনে থাকা ওই নারীর শরীরে করোনাভাইরাস আছে কিনা, সেটি শনাক্তের জন্য রোববার নমুনা নেওয়া হয়। নমুনার ফল পজিটিভ এসেছে। তবে তার শরীরে শনাক্ত হওয়া করোনাভাইরাস ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট কিনা, সেটি জানতে জিন সিকোয়েন্সিং পরীক্ষা করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য