,

যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে ইউপি মেম্বার নিহত

news-image

যশোর ব্যুরো : যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরিত হয়ে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের সদস্য।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) তৌহিদুল ইসলাম জানান, বাড়ির পাশে বাগানে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে লিটনের দুই হাত ও শরীর ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে মারা যান।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের রফিক মেম্বারের বাড়িতে লিটন মেম্বার বোমা তৈরি করছিল। এ সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর জখম হয়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা দেয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে ঢাকা মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে গাড়িতেই তার মৃত্যু হয়।

লিটন মেম্বার ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য