,

করোনা, তাতে কি!

news-image

অনলাইন ডেস্ক : অতিমারি করোনা পৃথিবীর অনেক কিছুই বদলে দিয়েছে। বাইরে বের হতে গেলে মাস্ক পড়া, স্বাস্থ্যবিধি মানার আবশ্যকতা তৈরি হয়েছে। ফলে বদলে গেছে ফ্যাশন ট্রেন্ডও।

মাস্কের কারণে ছেলেদের ফ্যাশনে অসুবিধে না হলেও নারীরা কিন্তু বেজায় অসুবিধায় পড়েছেন। মেকআপ, লিপস্টিক কিংবা নাকের নোলক পরা দূরহ হয়ে পরেছে নারীদের। তবে মাস্কের মধ্যেও নাকের নোলক পরে তাক লাগিয়ে দিয়েছেন এক ভারতীয় নারী।

নোলক পরে নাক ঢেকে রাখা মাস্ককেও হার মানিয়েছেন ওই ভারতীয় নারী। মাস্কের ওপর নোলক পরা এমন একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মধ্যবয়সি এক নারী স্বাস্থ্যবিধি বজায় রেখেই পরেছেন নাকের নোলক। তবে নাকের বদলে এন ৯৫ মাস্কের উপরেই তিনি ঝুলিয়েছেন নোলক।

মাস্কের ওপর নোলক পরা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে সাজগোজ করার জন্য তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। তবে যে যাই বলুক,‘আন্টিজি-র সাজ’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ছে ছবিটি।

ছবিতে দেখা যাচ্ছে, মহিলার পরণে গোলাপি শাড়ি, গায়ে প্রচুর সোনার গয়না। সম্ভবত কোনো অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি। আর মুখে সাদা রঙের এন ৯৫ মাস্কের উপরেই পরেছেন বড়সর নথ। তবে নথটি তিনি নাকে নয় আটকিয়েছেন মাস্কে।

এমন সাজগোজে কোলকাতার নেট দুনিয়া রীতিমত কাঁপছে। নেটিজেনরা মজা করেছে লিখেছেন, যত বড় অতিমারিই আসুক না কেন, সাজগোজের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অনেকে বলেছেন, সুরক্ষাবিধিও মানব, সাজগোজও চলবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য