,

আখাউড়া স্হলবন্দর ৪ দিন বন্ধ থাকবে

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পবিএ ঈদুল ফিতর উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ছুটি ঘোষণা করে। এর ফলে স্থলবন্দর দিয়ে আগামী ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত ভারতে সব ধরনের পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হয়েছে। ছুটি শেষে ১৭ মে থেকে পণ্য রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
উল্লেখ্য,ভারত থেকে পণ্য আমদানি না হওয়ায় আখাউড়া স্থলবন্দরটিকে দেশের শতভাগ রফতানিমুখী স্থলবন্দর হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন এ বন্দর দিয়ে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের মাছ, রড, সিমেন্ট, কয়লা, ভোজ্যতেল, তুলা ও ফলমূলসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতে। রফতানিকৃত এসব পণ্য দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য