,

স্ট্যান্ডার্ডের শ্রমিকরা ঈদে ১০ দিন ছুটি পেলো

news-image

নিউজ ডেস্ক : মিরপুরের কালশী সড়কে বিক্ষোভরত শ্রমিকদের ঈদের ছুটি বাড়ানোর দাবি মেনে নিয়েছে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের মালিক পক্ষ। সোমবার বিকেল ৩টার দিকে মালিকপক্ষ শ্রমিকদের ১০ দিনের ছুটির দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়।

বিক্ষোভরত শ্রমিকরা বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা ১০ দিনের ছুটি চেয়েছিলাম। গার্মেন্টস কর্তৃপক্ষ ৯ দিনের ছুটি দিয়েছে। ছুটির নবম দিনের পরের দিন শুক্রবার হবে, সব মিলিয়ে আমাদের ছুটি ১০ দিন পেলাম।

শ্রমিকরা আরও বলেন, আমরা সোমবার ছুটির জন্য আন্দোলন করলাম। এ সময় আমরা গার্মেন্টসে কোনো ডিউটি করিনি, এই ৪ ঘণ্টা ডিউটি ঈদের ছুটি কাটিয়ে আসার পরে যেকোনো একদিন করে দেব।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, শ্রমিকদের ঈদের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা ১০ দিন ছুটি চেয়েছিলেন। মালিকপক্ষ তাদের ছুটি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য