,

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ মাইক্রোবাস পদ্মায় ডুবে গেল

news-image

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। আজ রোববার বিকেলে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালকসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছ।

পাটুরিয়া নৌ-পুলিশ এবং ফেরিঘাট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ফেরিতে ওঠার জন্য পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে পৌঁছায় মাগুরাগামী একটি মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসে ছিলেন—চালক রিয়াজ হোসেন (৩২), যাত্রী কামরুজ্জামান (৬০), শাহজাহান মণ্ডল (২৫) ও মোহাম্মদ আলিফ (১০) নামে এক শিশু।

পাটুরিয়া নৌ-পুলিশ এবং ফেরিঘাট সূত্রে আরও জানা যায়, পাঁচ নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চালকসহ যাত্রীরা মাইক্রোবাস থেকে বের হয়ে তীরে উঠতে সক্ষম হন।

পাটুরিয়া নৌ-পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘মাইক্রোবাসে থাকা যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সন্ধ্যায় বিআইডব্লিউটিসির ক্রেন দিয়ে মাইক্রোবাসটি নদী থেকে তীরে উঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য