,

কঙ্গনার পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম

news-image

বিনোদন ডেস্ক : এর আগে স্থায়ীভাবে বন্ধ হয়েছে টুইটার অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে ঘাঁটি করেও সেখানে স্বস্তিতে নেই কঙ্গনা রনৌত। তার আশঙ্কা, এক সপ্তাহও টিকতে পারবেন না!

ফটো শেয়ারিং প্ল্যাটফর্মে শনিবার ধ্যানমগ্ন ছবি দিয়ে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন অভিনেত্রী। কিন্তু সেই পোস্ট হঠাৎই ‘হাওয়া’!

ছবির ক্যাপশনে কঙ্গনা লেখেন, “গত কয়েক দিন ধরে আমার চোখ সামান্য জ্বলছিল, ক্লান্ত এবং দুর্বল বোধ করছিলাম। হিমাচলে যাওয়ার ইচ্ছা ছিল, তাই গতকাল আমার টেস্ট করালাম এবং আজ রেজাল্ট এলো আমি কভিড পজিটিভ। আমি নিজেকে আলাদা করে রেখেছি, আমার কোনো ধারণা ছিল না যে এই ভাইরাস আমার শরীরে পার্টি করছে, এখন আমি জানি যে আমি এটিকে ধ্বংস করব। মনে রাখবেন কোন শক্তি যেন আপনাকে পরাভূত করতে না পারে।”

আরও লেখেন, “আপনি যদি ভয় পান তবে এটি আপনাকে আরও ভয় দেখাবে। আসুন এই কভিড-১৯কে আমরা ধ্বংস করি, এটি একটি ছোট টাইম ফ্লু ছাড়া আর কিছুই নয়।”

করোনা নিয়ে সংবাদমাধ্যম বাড়াবাড়ি করছে বলেও উল্লেখ করেন তিনি। যা সাধারণ মানুষকে আতঙ্কে ফেলছে।

কঙ্গনার কভিড একটি ‘ছোট টাইম ফ্লু’ মন্তব্যটি প্রবল প্রতিক্রিয়ার মুখে পড়ে। কারণ ভারতে প্রায় ৩ লাখ মানুষ জীবন হারিয়েছে, প্রতিদিনই আক্রান্ত বাড়ছে ও চিকিৎসা সেবার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এ কারণে কঙ্গনার মন্তব্য অত্যন্ত সংবেদনশীল ছিল।

এ বিবেচনায় ভুল তথ্য দেওয়ার কারণে কঙ্গনার পোস্টটি ডিলিট করে দেয় ইনস্টাগ্রাম।

তারপরও থামেননি কঙ্গনা। নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, “ইনস্টাগ্রাম আমার পোস্টটি ডিলিট করেছে কারণ আমি কভিডকে ধ্বংস করার হুমকি দিই, কিন্তু কিছু মানুষ আহত হয়েছিলেন। আমি শুনেছিলাম টুইটারে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্ট সহানুভূতিশীল মানুষ আছে জানতাম কিন্তু এ তো দুর্দান্ত কভিড ফ্যান ক্লাব… ইনস্টাতে দুই দিন হলো আমি এসেছি। কিন্তু মনে হয় না এক সপ্তাহের বেশি এখানে থাকতে পারব।”

এর আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির হারার জেরে কঙ্গনা ‘উসকানিমূলক’ পোস্ট দেন বলে অভিযোগ করে টুইটার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি