,

মমতার মন্ত্রিসভায় কোনো তারকা নেই

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের নির্বাচনে সিনেমা, নাটক বা সংগীত তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কয়েক দিন আগে বিধানসভা নির্বাচনে ‍তৃণমূলের পতাকা নিয়ে জিতে এসেছেন বেশ কয়েকজন তারকা। অবাক করা বিষয় হলো, নতুন মন্ত্রিসভায় থাকছেন না তাদের কেউ।

স্থানীয় গণমাধ্যম জানায়, সামনে এসেছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলা তৃণমূল সরকারের ৪৩ জন মন্ত্রীর তালিকা। আর তাতে নাম নেই কোনো টলিউডের তারকা প্রার্থীর।

৫ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর শপথ নিয়েছেন বিধায়করাও। সোমবার গঠিত হবে রাজ্যের নয়া মন্ত্রিসভা। শপথ নেবেন ৪৩ জন জয়ী বিধায়ক।

এবারের বিধানসভা ভোটের তুরুপের তাস ছিলেন এই তারকা প্রার্থীরাই। তৃণমূল ও বিজেপি, দুই দল থেকেই ভোটে লড়েছিলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, চিরঞ্জিৎ, লাভলি মৈত্র, অদিতি মুন্সি ও কৌশানি মুখোপাধ্যায়।

তবে ভোটে জিতেছেন ৬ তারকা প্রার্থী— জুন মালিয়া, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অদিতি মুন্সি ও চিরঞ্জিৎ। তাদের কারো নাম নেই মন্ত্রিসভার তালিকায়। আর সে খবর সামনে আসতেই সমালোচনার ঝড় তুলেছেন বিরোধী পক্ষের সমর্থকেরা। তাদের মতে, শুধু ভোট পাওয়ার জন্যই টলিগঞ্জের তারকা প্রার্থীদের মুখ ব্যবহার করেছে তৃণমূল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য