,

মমতার মন্ত্রীরা ৬ মিনিটে শপথ নিলেন

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে মাত্র ছয় মিনিটের মধ্যে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ভার্চুয়ালি যোগ দেন পূর্ণমন্ত্রীরা।

এরপর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সব শেষে একসঙ্গে শপথ নেন প্রতিমন্ত্রীরা। রাজভবন থেকে জানানো হয়েছে, করোনার বিধিনিষেধের কারণে আলাদা করে নয়, এক সঙ্গে সবার শপথ হয়েছে।

উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগেই হাজির হয়েছিলেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। উপস্থিত হলেন রাজ্যপাল।

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।

বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু মন্ত্রী হিসেবে সিনেমার কোনো তারকাকে দায়িত্ব দেননি মমতা। তবে মন্ত্রিত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি।

রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে মন্ত্রীদের তালিকায়। জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। ৪ বারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রিত্ব পেলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য