শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

news-image
অনলাইন ডেস্ক : দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে করোনার সংক্রমণ বাড়ছেই, বাড়ছে মৃত্যুও। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। তবে গত কয়েকদিন ধরে একটানা মৃত্যু ও সংক্রমণ বৃদ্ধির পর এবার তা কিছুটা কমল।
সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে ভারতে আরও তিন লাখ ৬৬ হাজার ৩১৭ রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে মৃত্যু হয়েছে তিন হাজার ৭৪৭ জনের।
সোমবার সকালে রোববার রাত ১২টা পর্যন্ত পাওয়া এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু।
সবমিলিয় দেশটিতে এখন আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জনে, মৃত্যু পৌঁছেছে দুই লাখ ৪৬ হাজার ১৪৬ জনে।
এর আগে টানা চারদিন ধরে ভারতে দৈনিক চার লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। টানা দুইদিন ধরে মৃত্যু হয়েছে চার হাজারের বেশি মানুষের।
গত মার্চ মাসে দেশটিতে দৈনিক শনাক্ত রোগী ছিল ২০ হাজারের নিচে। কয়েক সপ্তাহের ব্যবধানে হু হু করে শনাক্ত বেড়েছে। বেড়েছে মৃত্যুও। শুধু এপ্রিলেই দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬ লাখ।
শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। আর মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরই আছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটি।
ভারতজুড়ে করোনার ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলেও স্বাস্থ্যসেবা খাত অনেকটাই ভেঙে পড়েছে। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অভাব দেখা দিয়েছে অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধেরও। অক্সিজেনের অভাবে হাসপাতালগুলোতে ইতোমধ্যেই বহু রোগীর মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা এখন ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। তারা বলছেন, তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না, বরং ভ্যাকসিন আরও উন্নত করতে হবে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর সারাবিশ্বে তা ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা