,

হেফাজত তাণ্ডব: এবার সরাইল থানার ওসিকে বদলি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের বেশ কিছুদিনের মধ্যে জেলার চার পুলিশ কর্মকর্তা বদলির পর এবার সরাইল থানার ওসি এ এম এম নাজমুল আহমেদকেও বদলি করা হয়েছে। তাকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

রোববার পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির আদেশ আসে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন (প্রশাসন ও অপরাধ) সরাইল থানার ওসির বদলি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, হেফাজতের তাণ্ডবের এক মাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আব্দুর রহিমকে রংপুর রেঞ্জে, জেলা পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরীকে সিলেট আর আর এফ এ এবং খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. শাখাওয়াতকে গাজীপুর হাইওয়েতে বদলি করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধিতা করতে গিয়ে গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ ও হরতাল চলাকালে হেফাজতের কর্মী-সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, পুলিশ সুপারের কার্যালয়সহ সরকারি ও বেসরকারি অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এসব ঘটনায় বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য