,

সেই পুরোনো ক্রেজি আসিফ আকবর!

news-image

বিনোদন প্রতিবেদক : ‘‘নতুন গান ‘নুনের ছিটা’ প্রেমিক হৃদয়ের প্রতিবাদে ভরা। প্রেয়সী ব্যথা দিয়ে চলে যাওয়ার পর কোন প্রেমিক ভেঙে পড়ে আবার কোন প্রেমিক প্রতিবাদী হয়। প্রতিবাদ মানে এই নয় যে, প্রেয়সীর জীবন নষ্ট করা। প্রতিবাদ মানে নিজে ঘুরে দাঁড়ানো। ‘নুনের ছিটা’ গানে সেই পুরোনো ক্রেজি আসিফ আকবরকে খুঁজে পাবে আসিফিয়ানরা। কথা, সুর, সংগীত আর ভিডিও মিলে এই গানটি এবারের ঈদের আলোচিত একটি গান হবে বলে আমি মনে করি।’’- নতুন গান ‘নুনের ছিটা’ নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।

‌’নুনের ছিটা’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ওমর ফারুকের কাব্যমালায় সুরারোপ করেছেন প্রিন্স রুবেল আর সংগীতায়োজন করেছেন তরিক। গানের ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এতে মডেল হিসেবে দেখা যাবে তারেক জামান ও সাবরিনা কানিজ সুখীকে। ভিডিওতে আসিফ আকবর থাকছেন নতুন লুকে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে ১১ মে, মঙ্গলবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশীয় এবং আন্তর্জাতিক সকল অ্যাপ এ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের