,

বীর মুক্তিযোদ্ধার চূড়ান্ত দ্বিতীয় তালিকা প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। প্রকাশিত আট বিভাগের এ তালিকায় রয়েছে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম। আজ রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত দ্বিতীয় তালিকায় ঢাকা বিভাগের এক হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেটে এ তালিকা প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে বলে জানায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
দ্বিতীয় ধাপের তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথমটি প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তখন তালিকায় স্থান পায় এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য