,

ভারতীয় ভ্যারিয়েন্টে নতুন কেউ আক্রান্ত হয়নি : স্বাস্থ্য অধিদপ্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে আসা করোনার নতুন ভ্যারিয়েন্ট বা ধরনে যে ছয়জন আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আসা নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুরে অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘নতুন ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে সে জন্য সবাইকেই সচেতন হতে হবে। নয়তো ভয়াবহ পরিস্থিতি হতে পারে।’

তিনি বলেন, ‘ভ্যারিয়েন্ট যাই হোক না কেন চিকিৎসা ও ব্যবস্থাপত্র কিন্তু কাছাকাছি। তেমন কোনো পরিবর্তন নেই। আমাদের জনশক্তিসহ সবকিছু কিন্তু অসীম নয়। আমরা যদি সংক্রমণের শৃঙ্খল ভেঙে দিতে না পারি তাহলে কিন্তু আমাদের রোগীর সংখ্যা কমবে না।’

নাজমুল ইসলাম বলেন, ‘অক্সিজেনের সংকট নিয়ে কিছুদিন আলাপ আলোচনা হয়েছে। কিন্তু আমরা আপনাদের জানাতে চাই, দেশে যে পরিমাণ অক্সিজেন রয়েছে তার পুরোটাই আমাদের দেশে তৈরি হচ্ছে। আপাতত অক্সিজেনের কোনো সংকট নেই। ভবিষ্যতেও সংকট দেখতে পাচ্ছি না।’

এসময় করোনাভাইরাসের পাশাপাশি তিনি ডেঙ্গু মশা নিয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘বর্ষাকাল প্রায় এসে যাচ্ছে। বৃষ্টি হতে শুরু করেছে। বর্ষা মৌসুমের আগে যে জরিপ করা হয়, সেটি আমরা শেষ করেছি। ২০১৯ সালে ডেঙ্গুর কারণে আমরা কঠিন সময় অতিবাহিত করেছি। ২০২০ সালে সে পরিস্থিতি খানিকটা সহনীয় ছিল। আমরা চাই, এই করোনাকালে ডেঙ্গু যেন আমাদের নতুন করে বিপদগ্রস্ত না করে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য