,

দ্বিতীয় টেস্টেও সাকিব নেগেটিভ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ভারত থেকে দেশে ফিরে করোনা নেগেটিভ হয়েছে সাকিব আল হাসান। টানা দু’বার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। গতকাল প্রথম টেস্টে নেগেটিভ আসার পর আজ দ্বিতীয় টেস্টেও করোনা নেগেটিভ হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন।

তিনি বলেন, ‘সাকিব আল হাসানের টানা দুই পরীক্ষায় করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল প্রথম টেস্টের ফল পাওয়ার পর দ্বিতীয় টেস্টের নমুনা নেওয়া হয়। আজ তার রিপোর্টও নেগেটিভ আসে।’

একই দিনে স্ত্রীসহ প্রথম টেস্ট নেগেটিভ হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ফিরে কোয়ারেন্টিনে রয়েছেন তারাও। আজ দ্বিতীয়বারের মতো নমুনা দিয়েছেন তারা। আগামীকাল সেই রিপোর্ট পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা