,

মুস্তাফিজ সস্ত্রীক করোনা নেগেটিভ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ভারত থেকে দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী সাদিয়া পারভিন শিমু। দেশে ফেরার পর তাদের প্রথম করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গতকাল স্ত্রীসহ মুস্তাফিজের নমুনা নেওয়া হয়েছিল। আজ তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ আবার দ্বিতীয় দফায় তাদের নমুনা নেওয়া হয়েছে। আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে।’

এর আগে, গতকাল সাকিব আল হাসানেরও প্রথম টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। দু’জনেরই দু’বার করে রিপোর্ট নেগেটিভ আসলে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে। যদিও ঈদের আগে তা আর হচ্ছে না। তবে ঈদের পরই দলের সঙ্গে দেখা যাবে আইপিএল থেকে আসা দুই তারকা ক্রিকেটারকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের