,

মাদারীপুরের সেই স্পিডবোটের মালিক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের শিবচরে বাল্কহেডকে ধাক্কা দিয়ে ডুবে যাওয়া স্পিডবোটের মালিক চান মিয়া চান্দুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নৌপুলিশের করা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান।

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় গত ৩ মে সকালে দাঁড়িয়ে থাকা বাল্কহেডে ধাক্কা দিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই স্পিডবোট। এতে মৃত্যু হয় মোট ২৬ জনের। স্পিডবোটের চালকসহ পাঁচজন জীবিত উদ্ধার হন। ঘটনার রাতেই নৌপুলিশের এসআই লোকমান হোসেন শিবচর থানায় বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা করেন। ওই মামলায় এখ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন স্পিডবোটের চালক শাহ আলম। তিনি আহত, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্য দুই আসামি হলেন ঘাটের ইজারাদার শাহ আলম ও বোটের আরেক মালিক মো. রেজাউল। তারা এখনও পলাতক। দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটি কমিটি গঠন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য