,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া সেই যুবক গ্রেফতার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় পুলিশের গাড়িতে (এ.পি.সি) অগ্নিসংযোগকারী মূলহোতা জাকারিয়া আহমেদ প্রীতমকে গাজীপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ ও হরতাল চলাকালে ঢাকাসহ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাংচুর ও সহিংসতার মাধ্যমে তান্ডব চালানো হয়। এসময় ২৮ মার্চ হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় পুলিশের এ.পি.সি তে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের মূলহোতা ছিলেন এই জাকারিয়া আহমেদ প্রীতম। প্রীতম সরাইল উপজেলার নোয়াগাও পশ্চিমপাড়া মৃত নাছির উদ্দিনের ছেলে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম শনিবার বিকাল ৪টার দিকে গাজীপুর সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি জাকারিয়া আহমেদ প্রীতম এপিসি তে অগ্নিসংযোগ পরবর্তীতে পুলিশের গুলিতে আহত হয়ে গাজীপুরে আত্মগোপনে থেকে ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। এ.পি.সি পোড়ানোর ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বরোড এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইস উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গাজীপুর সদর থেকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য