,

খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ৫২৮ জন ঈদে ছাড়া পাবেন

news-image

খুলনা প্রতিনিধি : ভারত থেকে বেনাপোল হয়ে আসা ৫২৮ জনকে খুলনার ১২টি কোয়ারেন্টাইন সেন্টারে আইসোলেশনে রাখা হয়েছে। ১ মে থেকেই তারা আছেন সেখানে। কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ দিন থাকা বাধ্যতামূলক হওয়ায় তারা বাড়ি ফিরতে পারবেন ১৪ মে। সেক্ষেত্রে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন বা ঈদের পরদিন বাড়ি যেতে পারবেন তারা।

ভারতফেরতদের রাখার জন্য খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি ১১ প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিজের খরচে থাকতে হচ্ছে।

শনিবার (৮ মে) রাত ৮ পর্যন্ত খুলনায় ভারতফেরত ৫২৮ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে প্রশাসন। তাদের দেখভাল ও চিকিৎসা সেবায় কাজ করছে সিভিল সার্জনের তিনটি মেডিকেল টিম।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী বলেন, ১ মে থেকে ভারত থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। এ পর্যন্ত ৫২৮ জনকে ১২টি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রতিটি সেন্টারের জন্য ম্যাজিস্ট্রেটও নিযুক্ত করা হয়েছে। কোয়ারেন্টাইনে সবাইকে নিজ খরচে খাবার গ্রহণ করতে হচ্ছে। সেন্টার থেকেই তাদের খাবারের জোগান দেয়া হচ্ছে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘ভারতফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। আমরা তাদের চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছি। তাদের চিকিৎসা সেবায় আমাদের তিনটি টিম আছে। টিমগুলো প্রতিদিন প্রতিটি সেন্টারে গিয়ে চিকিৎসা সেবা দিয়ে চলেছে। নিয়মিত তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য