,

গোলশূন্য ড্র বার্সা-অ্যাটলেটিকোর

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা জিততে পারলে শিরোপার লড়াইটা বেশ ভালোভাবেই ধরে রাখতে পারতো তারা। অ্যাটলেটিকো জিতলে শিরাপা নিশ্চিত করার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকতো। কিন্তু ন্যু ক্যাম্পে জিততে পারেনি কেউই। গোলশূন্য ড্র করলো লিওনেল মেসির বার্সেলোনা এবং লুইস সুয়ারেজের অ্যাটলেটিকো মাদ্রিদ।

যার ফলে শিরোপা জয়ের স্বপ্নে দু’দলেরই সমানভাবে বড় ধাক্কা লেগে গেলো। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে ঠিকই শীর্ষে রইলো অ্যাটলেটিকো। ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো বার্সেলোনা। কিন্তু ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সামনে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেলো এ ক্ষেত্রে।

লিগে বার্সা-অ্যাটলেটিকোর ম্যাচ বাকি আর ৩টি করে। রিয়ালের বাকি ৪টি। সোমভার রাতে নিজেদের মাঠে সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। টানা চার ম্যাচ জিতলে শিরোপা হয়তো জিনেদিন জিদানের শিষ্যরাই তুলে ধরবে এবার। সে ক্ষেত্রে আজ বার্সা-অ্যাটলেটিকোর ড্র করাটা বড় আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে রিয়ালের জন্য।

ম্যাচটি এ কারণেই দু’দলের জন্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাচ শেষে অ্যাটলেটিকো ম্যানেজার দিয়েগো সিমিওনেকে দেখা গেলো খুব মন খারাপ করে মাঠ ছেড়ে যেতে। কারণ, তার ইচ্ছে ছিল ১ পয়েন্ট নয়, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরার।

প্রথমার্ধে বেশ ভালো কিছু সুযোগ তৈরি করেছিল অ্যাটলেটিকো। লুইস সুয়ারেজ এবং ইয়ানিক ক্যারাসো বেশ কয়েকবার বার্সার পোস্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি তারা।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনাও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু কেউ কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। রোনাল্ড আরাউজো ৬৯ মিনিটে একবার অ্যাটলেটিকোর জালে বল প্রবেশ করিয়েছিলেনও। কিন্তু লাভ হয়নি। অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের