,

কাবুলে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৪০

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে একটি স্কুলের কাছাকাছি বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অর্ধ শতাধিক। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, বিস্ফোরণে অন্তত ৫২ জন আহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। তবে তিনি বিস্ফোরণের কারণ অথবা উদ্দেশ্য কী তা নির্দিষ্ট করে জানাননি।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বিদ্রোহী গোষ্ঠীর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট বিভাগ। আর নিহতদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। ঘটনার পর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ​

শিক্ষা মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নাজিবা আরিয়ান রয়টার্সকে জানান, স্কুলটিতে ছেলে ও মেয়ে উভয়ই পড়াশোনা করে। এখানে মোট তিনটি শিফটে ক্লাস হয়। এর মধ্যে দ্বিতীয় শিফটে ক্লাস করে মেয়েরা। আহতদের অধিকাংশই মেয়ে শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য