,

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্ন তথ্যমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশেই সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে বিদেশ নিয়ে চিকিৎসার প্রয়োজন আছে কিনা- এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২১ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে আদৌ বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা সেটিই এখন বড় প্রশ্ন। বিএনপি কেনো যে তাকে বিদেশ নিয়ে যেতে চায় সেটি বোধগম্য নয়। কারণ দেশেই তো বেগম জিয়া সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পাচ্ছেন।

তিনি বলেন, খালেদা জিয়া এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি যাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা পান সেজন্য শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। তিনি সর্বোচ্চ চিকিৎসা সুবিধা এখন বাংলাদেশে পাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য বিএনপি ও পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। যেসব দেশে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডে, সেখানে করোনা মহামারিতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে।

তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়। এ নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের সব চিন্তা এখন কেন্দ্রীভূত খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। খালেদা জিয়ার তাপমাত্রা আছে কি নেই, এটি কত ডিগ্রি আছে, হাঁটুর ব্যথা আছে নাকি নেই। বর্তমানে বিএনপির রাজনীতি এসব কিছুর মধ্যেই সীমাবদ্ধ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য