,

আল-আকসায় ইসরাইলি হামলায় আহতের সংখ্যা ২০৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় ইসরাইলি সেনাদের হামলায় আহতের সংখ্যা বেড়ে ২০৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২০০ এর বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত ও গুলিবিদ্ধ ৮৮ জন ফিলিস্তিনিকে জেরুজালেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ওই অঞ্চলে হাসপাতালে বেডের স্বল্পতায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে।

ইসরাইলি পুলিশের ছোঁড়া রাবার বুলেটেই বেশিরভাগ মানুষ আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

আল-আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের তাড়িয়ে দিতে চাইলে প্রথমে ইহুদি সেটেলারদের সঙ্গে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয় ফিলিস্তিনিদের।

এর পর ইহুদিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলের নিরাপত্তাবাহিনী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য