,

মোশাররফ করিম এবার চারজন!

news-image

বিনোদন প্রতিবেদক : দর্শকপ্রিয় নাটকগুলোর একটি মোশাররফ করিম অভিনীত ‘জমজ’। এই সিরিজের প্রথম নাটকে তিনি অভিনয় করেন দ্বৈত চরিত্রে। এরপর জনপ্রিয়তা বিবেচনা করে একে একে নির্মিত হয়েছে এর ১৩টি সিক্যুয়েল। প্রতি ঈদে টিভির পর্দায় ‘জমজ’র সিক্যুয়েল যেন বাড়তি আনন্দ যোগ করে থাকে।

কিন্তু করোনার কারণে গত ঈদে নির্মিত হয়নি এর কোনো সিক্যুয়েল। গত ঈদে ফাঁকা গেলেও এবারের ঈদে থাকছে ‘যমজ ১৪’। আগের নাটকগুলোতে তিন চরিত্রে মোশাররফ করিমকে দেখা গেছে। তবে এবারের পর্বে চারটি চরিত্রে হাজির হবেন এই অভিনেতা। এমনটাই জানিয়েছেন এর নির্মাতা আজাদ কালাম।

মোশাররফ করিম বলেন, ‘যমজ’ নাটকের জন্য সব সময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি।’

এদিকে, ‘যমজ ১৪’ নাটকে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এতে তিনি অভিনয় করেছেন জবা চরিত্রে। রচনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন কচি খন্দকার। লকডাউনের আগে গাজীপুরের পুবাইলে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়। আর ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ৮টায় এটি দেখা যাবে আরটিভিতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য