শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অভিনয়ে কণ্ঠশিল্পী ন্যানসি

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় দুই দশকের সংগীত ক্যারিয়ারে এবারই প্রথম অভিনয় করলেন কণ্ঠশিল্পী ন্যানসি। আর নায়ক হিসেবে পেয়েছেন ‌‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে। ভিকি জাহেদ এবার ন্যানসি-বর্ষণকে জুটি বানালেন গল্পনির্ভর একটি গানচিত্রে। এরই মধ্যে এর শুটিংও শেষ। এখন চলছে সম্পাদনা।

৩০ বছরের পুরনো ‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ নামের বিখ্যাত গানটির সূত্র ধরেই গল্পনির্ভর গানচিত্রটি তৈরি করেছেন এই নির্মাতা।

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘অনেকদিন পর মিউজিক ভিডিও নির্মাণ করছি। এই কাজটা করার মূল কারণ কণ্ঠশিল্পী ন্যানসি। কারণ, উনার আর হাবিবের গান শুনেই মূলত আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয় আর প্রেমের জীবন কেটেছে। ফলে উনাদের প্রতি সেই আবেগটা এখনও আছে। পরে কাজ করতে এসে জানলাম, উনি এর আগে সে অর্থে লিপসিং ছাড়া কিছুই করেননি! একটু টেনশনে পড়লাম। কারণ, যার অভিজ্ঞতা নেই তাকে দিয়ে অভিনয় করানো খুবই কঠিন। বিপরীতে বর্ষণ খুবই ভালো মানের অভিনেতা। ক্যামেরা অন হওয়ার পর আমার এসব দুশ্চিন্তা কেটে গেল। তার (ন্যানসি) হাসি আর এক্সপ্রেশনে উড়ে গেলাম! আমি তো মনে করি, অভিনয়ে আরও আগেই তাকে কাজে লাগানো দরকার ছিলো।’

মনিরুজ্জামান মনিরের কথায় আলাউদ্দিন আলীর সুরে এই গানটি ৯০ দশকের শুরুতে বিটিভির জন্য প্রথম গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। এরপর অডিও ক্যাসেটের জন্য গেয়েছেন মিতালী মুখার্জি। মূলত মিতালীর সূত্র ধরেই গানটি জনপ্রিয়তা পায়। সেই গানই চলতি প্রজন্মের শ্রোতা-দর্শকের কাছে পৌঁছানোর লক্ষ্যে নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী অনুপম রেকর্ডিং। ইমন চৌধুরীর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা গেছে, চলতি সপ্তাহেই এটি ইউটিউবে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা