,

কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা

news-image

ক্রীড়া প্রতিবেদক : বেশ কয়েকবার স্থগিত হওয়ার পর অবশেষে কাতারের মাটিতেই অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল ২০২২ এর বাছাইপর্বের দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্ট্যান্ডবাইসহ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।

আজ শনিবার বিকেলে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ের পর দল ঘোষণা করা হয়। বাংলাদেশ ভারত, আফগানিস্তান ও ওমানের বিপক্ষে খেলবে ৩, ৭ ও ১৫ জুন।

নিজেদের ঘরের মাঠে তিনটি ম্যাচই খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) প্রতিটি গ্রুপের জন্য নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশ ‘ই’ গ্রুপে পড়েছে; আর এই গ্রুপের বাকি তিন ম্যাচ হবে হবে কাতার।

প্রাথমিক স্কোয়াড: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, ইয়াসিন আরাফাত, মেহেদি হাসান, মো. ইমন, রিমন হোসাইন, হাবিবুর রহমান সোহাগ, তারিক কাজী, রেজাউল করিম, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, মাহবুবুর রহমান সুফিল, মো. আব্দুল্লাহ, সুমন রেজা, সাদ উদ্দিন, মতিন মিয়া, মো. মেহেদি হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জুয়েল ও রাকিব হোসেন।

স্ট্যান্ড বাই : মিতুল মারমা, মোহাম্মদ আতিকুজ্জামান, ফয়সাল আহমেদ ফাহিম, ইমরান হোসেন রিমন ও আবু সাইদ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা