,

রিকশাচালকের টাকা নেওয়ার অপরাধে সেই ৩ পুলিশ বরখাস্ত

news-image

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রিকশাচালক শামীমের কাছ থেকে তার আয়ের ৬০০ টাকা নেওয়ার দায়ে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো.সো‌হেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার ‘সারারাত রিকশা চালিয়ে আয় ৬০০ টাকা, নিয়ে গেল পুলিশ’ শিরোনামে দৈনিক আমাদের সময় অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি একাধিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ব্যাপারে আজ শনিবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে পুলিশ হেডকোয়ার্টারের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো.সো‌হেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের বিষয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টি আকর্ষণ করে সচেতন এক নাগরিক একটি বার্তা প্রেরণ করেন। বার্তায় উল্লেখ করা হয়, এক অ‌টোরিকশাচালকের সারারাতের আয় ৬০০ টাকা নিয়ে নিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগটি গুরুতর হওয়ায় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষনিকভাবে বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারগণের কাছে পাঠিয়েঅভিযুক্তদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। সং‌শ্লিষ্ট সবার সঙ্গে যোগা‌যোগ ক‌রে জানা যায়, উল্লিখিত ঘটনাস্থলে নিকটবর্তী হাইওয়ে ফাঁড়ির তিনজন সদস্য দায়িত্বরত ছিলেন। ’

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের বার্তার প্রেক্ষিতে গাজীপুর হাইওয়ে রিজিয়নের কমান্ডার আলী আহমদ খান বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষনিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন। একইসাথে, অভিযুক্ত তিন সদস্যকে তাৎক্ষণিক এক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে তাদেরকে হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বরখাস্তকালীন উল্লিখিত সদস্যগণ পুলিশ লাইনসে উপস্থিত থেকে নিয়মিত রোল কলে হাজিরা দিবেন এবং এই সময়ে তারা বিধি মোতাবেক কেবল খোরপোশ ভাতাদি প্রাপ্য হবেন।

এ ছাড়া বলা হয়, গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট রিকশা চালককে খুঁজে বের করে তার সঙ্গে যোগাযোগ করেছে। তাকে সকল প্রকার সহযোগিতা ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয়া হয়েছে। সকল সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত এবং প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের ওসি মো. মশিউর রহমান জানান, এই ঘটনায় টিএসআই আবু তাহেরসহ তিন পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন।

রিকশাওয়ালা শামীম মুঠোফোনে দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আমাকে গাজীপুর হাইওয়ে পুলিশের অফিসে নিয়ে জিঙ্গাসাবাদ করা হয়েছে। শুনেছি ওই ঘটনায় তিনজনকে বরখাস্ত করা হয়েছে। তবে আমার টাকাটা এখনো ফেরত পাইনি। ভালুকা উপজেলা চেয়ারম্যান ও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য