,

ঝুঁকি নিয়ে ট্রাকে ফিরছেন ঘরমুখো যাত্রীরা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। তাই রাতে ঢাকাফেরত যাত্রীরা ট্রলারযোগে পদ্মানদী পাড়ি দিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে ট্রাকে করে বাড়ির পথে যাত্রা করেছেন।

শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব চিত্র দেখা গেছে।

ঢাকাফেরত ট্রাকের যাত্রী শ্রমিক আব্দুর রহিম বলেন, বাড়ি ফেরার জন্য গাবতলী থেকে শুক্রবার রাত ৮টার দিকে রওনা হয়ে পাটুরিয়া ঘাটে এসে আটকে থাকি। সেখান থেকে সেহেরির পর কয়েকজন মিলে একটি ট্রলার ভাড়া করে কোনো রকম দৌলতদিয়া প্রান্তে এসে ট্রাকে উঠে দেশের বাড়ি যশোর ঈদ করতে যাচ্ছি বলে তিনি জানান।

বিআইডব্লিউটিসির দৌলতাদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ যুগান্তরকে বলেন, সরকার আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে। এর মধ্যে গত শুক্রবার রাত ১২টার দিকে ওপরের নির্দেশ পেয়ে ফেরি চলাচল বন্ধ করে দেই। বর্তমান ফেরি চলাচল বন্ধ করা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য