,

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : ভারতে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেল। গতকাল শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে অন্তত ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ভারতে প্রাণহানিতেই রেকর্ড নয়, আক্রান্তের হিসাবেও রেকর্ড হয়েছে। গতকাল টানা তিন দিন চার লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে ভারত একদিনে করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখল। ওয়েবসাইটটির হিসাবে, গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৯০ জন মারা গেছেন। বিশ্বে এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার করোনা ডেটাবেজ অনুসারে, গতকাল শুক্রবার ভারতে নতুন করে ৪ লাখ ১ হাজার ৫২২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনা মহামারি শুরুর দিকে এক বছরে ভারতে যত মানুষ আক্রান্ত না হয়েছে, তার চেয়েও বেশি আক্রান্ত হয়েছে দ্বিতীয় ঢেউয়ের ৮২ দিনে।

উল্লেখ্য, দেশটিতে মহামারির দ্বিতীয় ঢেউয়ে ৮২ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন যা এ পর্যন্ত মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি। আর সরকারি হিসাবে সেখানে এখন পর্যন্ত করোনায় ২ লাখ ৩৮ হাজার ১৯৭ জন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য