,

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ সামগ্রী উপহার পেল ৫০০ পরিবার 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ নাহার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে প্রধান অতিথি থেকে ঈদ উপহারগুলো তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ দৌলা খান।
এতে ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ, এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মো. আরজু। এ সময় বক্তারা মজিদ নাহার ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় অতিদ্ররিদ্র ও অসহায়দের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে অতিথিরা ৫০০ মানুষের হাতে ঈদ সামগ্রী উপহার তুলে দেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, নুডলস, তেল, চিনি, আটা, চালসহ নানা উপকরণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য