শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পূর্ণ নিভেছে সুন্দরবনের আগুন : বন বিভাগ

news-image

বাগেরহাট প্রতিনিধি : পাঁচ দিন পর শুক্রবার সুন্দরবনে বনের আগুন পুরোপুরি নিভে গেছে বলে দাবি করেছে বন বিভাগ। তবে বন বিভাগ আরও ৩দিন নিবিড় পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছে।

এর আগে আগুন লাগার ৩০ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার বিকেল চারটায় বনে লাগা আগুন নিভে গেছে বলে ঘোষণা দেয় বন বিভাগ ও ফায়ার সার্ভিস। এরপর বুধবার সকাল থেকে বনের কয়েকটি স্থানে আবারও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বন বিভাগ। বনের যেসব স্থানে নতুন করে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া যায়, সেসব স্থানে তাৎক্ষণিকভাবে সেখানে পানি ছিটিয়ে আগুন নেভানো হয়।

আগুনে বনের ১.৩১ একর বনভূমি পুড়ে যাওয়ার কথা বললেও আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই এখনো বলেনি বন বিভাগ।

গত সোমবার সকাল এগারোটায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি টহল ফাঁড়ি এলাকার ২৪ নম্বর কম্পার্টমেন্টে আগুন লাগে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন এই প্রতিবেদককে বলেন, আগুন লাগার পর বন বিভাগ ও ফায়ার সার্ভিস স্থানীয় গ্রামবাসীদের সাথে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরদিন বিকেল চারটা নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। বুধবার সকাল থেকে ওই এলাকার বেশ কয়েকটি স্থানে নতুন ধোঁয়ার কুণ্ডলী দেখার পর বনকর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভায়। পরে বাড়তি সতর্কতা অনুযায়ী ফায়ার সার্ভিসের সহযোগিতা নেয়। বুধ ও বৃহস্পতিবার ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে টানা দুই দিন বনের বিভিন্ন স্থানে পানি ছিটায়। শুক্রবার সারা দিন নতুন করে কোন ধোঁয়া দেখা যায়নি। তাই আমরা এখন ধরে নিচ্ছি বনের আগুন সম্পূর্ণ নিভে গেছে। তারপরেও আমরা আগামী তিন দিন ওই এলাকা নিবিড় পর্যবেক্ষণে রাখব।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে। আশা করছি ওই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের তদন্তকাজ শেষ করে প্রতিবেদন জমা দেবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা