,

রহমতগঞ্জকে উড়িয়ে দিল আবাহনী

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আবাহনী ঢাকা। হাইতিয়ান ফরোয়ার্ড কার্ভেন্স বেলফোর্টের হ্যাটট্রিকে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মারিও লেমোসের শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ পিছিয়ে পড়ে নিজেদের ভুলে। ২৭তম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন খুরশেদ বেকনাজারভ। এরপরই গোল ‍উৎসব শুরু করে আবাহনী।

৩৭, ৪৩ ও ৬২ মিনিটে হ্যাটট্রিক তুলে নেন বেলফোর্ট। এরপর দলের পঞ্চম গোলটি করেন মামুন মিয়া। রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মসিহ সাইঘানি।

এই জয়ে পয়েন্ট তালিকায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে টপকে দুইয়ে উঠে এসেছে আবাহনী। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আটে রহমতগঞ্জ। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা