,

টাইগারদের অনুশীলন শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পুরাদমে দলগত অনুশীলনে নামে বাংলাদেশ ক্রিকেট দল।

তবে ভারত ফেরত সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান কোয়ারেন্টাইনে থাকায় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। আসন্ন সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পরপরই কয়েকজন ব্যক্তিগতভাবে অনুশীলন করা শুরু করে। এবার শুরু হলো দলীয় অনুশীলন।

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে হেরে মঙ্গলবার দেশে ফিরেছেন টেস্ট স্কোয়াডের খেলোয়াড়রা। সফরে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহীমসহ ওয়ানডে স্কোয়াডের নয়জন খেলোয়াড়। তারাও আজ অনুশীলনে নামেন। এই অনুশীলন চলবে তিনদিন (৭, ৮ ও ৯ মে)। পরে ১০ থেকে ১৭ মে পর্যন্ত বিরতি।’

এদিকে দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এখনো দেশে ফিরে এখনো কোয়ারেন্টিনে রয়েছেন।

আগামী ১৬ মে দেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পরে তিনদিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ১৯ মে থেকে অনুশীলন শুরু করবে তারা। আর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে। এরপর একদিনের বিরতির পর ২৫শে দ্বিতীয় এবং ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুদল।

ওয়ানডে সুপার লিগে এটি হবে বাংলাদেশের তৃতীয় সিরিজ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ড সফরে গিয়ে নাকানি-চুবানিই খেয়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রত্যেকটিতে হেরে হোয়াইটওয়াশ হয়েছে কিউইদের বিপক্ষে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের